Connects You™
প্রিয় শ্রদ্ধেয়
শুভেচ্ছা অভিনন্দন জানবেন ।
আপনাকে জেনে ভালো লাগবে যে দেশের গণমাধ্যমে নিউজভিশন নামে একটি সংবাদ সংস্থার নাম ইতোমধ্যে যোগ হয়েছে । এবং অতি অল্প সময়ের মধ্যে নিউজভিশন তার যাত্রা শুরু করতে যাচ্ছে ।
প্রাথমিক প্রস্তুতি পর্বে প্রতিক্ষনের সংবাদ ইমেজ সরবরাহের জন্য একটি ব্যয়বহুল ডায়নামিক ওয়েব সাইট পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে । ওয়েব সাইট'র ঠিকানা www.newsvision.com.bd এই ঠিকানায় ক্লিক করলে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন ।
আপনি জেনে খুশি হবেন যে নিউজভিশন দেশের সংবাদ মাধ্যমে শতভাগ পেশাদারিত্ব প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছে । মানুষ দেশ এবং সামগ্রিক কল্যাণমূখী উন্নয়নের জন্য গণমাধ্যম , আর এ তত্বের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই আগামী দিনের পথচলাকে নিশ্চিত করতে চায় নিউজভিশন ।
৫২'র ভাষা আন্দোলন ,৭১'র মহান স্বাধীনতা সংগ্রাম -মুক্তিযুদ্ধ ,জাতীগত চেতনা ,গণতন্ত্রের বিকাশ ও প্রতিষ্ঠায় সাংগঠনিক একটা অবস্থান থাকবে প্রতিষ্ঠানটির । তৃণমূল পর্যায়ে পড়ে থাকা অবহেলিত সংবাদ- ইমেজ, বাংলাদেশের সম্ভাবনা আর সেই সাথে প্রতিটি সুযোগের সঠিক ব্যবহারও নিশ্চিত করতে চায় নিউজভিশন ।
বিশ্বজুড়ে বাংলা সংবাদ এটা প্রতিষ্ঠানটির এমন একটি শ্লোগান যা বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলা ভাষা আর এর অহংকারকে ছড়িয়ে দেবে । যার আলোকে ইতোমধ্যে ইউরোপ আমেরিকায় শুধু নয় নিউজভিশন প্রবাসি বাংলা ভাষাভাষি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নিজস্ব গণমাধ্যমের সাথে অন্য রকম এক নিবির সর্ম্পক গড়ে তুলছে ।
নিউজভিশন প্রধান নির্বাহি'র সাথে যোগাযোগ করতে চাইলে ceo@newsvision.com.bd আপনার যে কোন ধরনের প্রেস রিলিজ প্রেরনের জন্য info@newsvision.com.bd আর সংবাদ বা তথ্য বিষয়ক যোগাযোগের জন্য desk@newsvision.com.bd মেইল করুন ।
হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এ প্রচেষ্টায় সকলের সহযোগিতা সুপরার্মশ প্রয়োজন ।
cont.
SHAHIN BABU
EDITOR / ceo
NEWS VISION LTD.
88 02 01733 986 773
Mail. ceo@newsvision.com.bd
newsvisiononline@yahoo.com
www.newsvision.com.bd
© 2010 Created by thisismylife.co.uk on Ning. Create a Ning Network!
You need to be a member of Bangladesh Social Network to add comments!
Join Bangladesh Social Network